ঢাকা | বঙ্গাব্দ

যশোর-মাগুরা মহাসড়ক থেকে ২ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
যশোর-মাগুরা মহাসড়ক থেকে ২ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক ছবির ক্যাপশন: যশোর-মাগুরা মহাসড়ক থেকে ২ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
ad728
যশোর-মাগুরা মহাসড়ক থেকে ২ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক।
বেনাপোল প্রতিনিধি। 
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র বিশেষ টহলদল ০৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বিকাল পাচটার দিকে যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে কোদালিয়া ঈদগাঁহের সামনে হতে ২৪০.৬০ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৫,০৭০/- টাকা সহ এক জন স্বর্ন পাচারকারীকেআটক করেছে।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।সে আরো জানায় ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যাদবপুর গমন করছিল।

আটক ব্যক্তি হলো মোঃ আলামিন (৩২), পিতা-অলিয়ার রহমান, গ্রাম-ছোট নিজামুল, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর।

আটককৃত স্বর্ণের মূল্য ৪৪,৮৯,৩৫৫/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ৫,০৭০/- টাকা সহ সর্বমোট সিজার মূল্য ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়িতে পিষ্ট

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়িতে পিষ্ট