ঢাকা | বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ। ছবির ক্যাপশন: গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ।
ad728
গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ। 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ‘আদিবাসী’ সাঁওতালরা।

ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আজ শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্মে) অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করেন।

বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে ভূমিদস্যুরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদেও খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে। 

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী, ব্রিটিশ সরেন প্রমুখ। 

এব্যাপারে বক্তারা দখলদারি ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আদিবাসী শিশুদের স্কুলসহ খেলার মাঠ দখলমুক্ত করার জোর দাবি জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন