ঢাকা | বঙ্গাব্দ

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকে'টে হ''ত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকে'টে হ''ত্যা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলা কে''টে হ''ত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানা মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে। থানা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থানা থেকে ১৫০ গজ অদূরে নারায়ণ পালের মুদি দোকান রয়েছে। সোমবার রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানপাটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#photochallenge #deshnewstv #vairalpost #BMW

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।