ডেক্স নিউজ,
জেলের চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ছাপ। কিন্তু ইলিশ প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মাছ ধরা নিষিদ্ধের খবরটি কেড়ে নিয়েছে তাদের সেই আশার আলো।
নিষেধাজ্ঞার ২২ দিন নদী এবং সমুদ্রে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় বেকার হয়ে পরবেন জেলেরা। তবে সরকার থেকে সাহায্য দেয়ার কথা থাকলেও পান না প্রকৃত জেলেরা। এতে কষ্টের শেষ নেই তাদের। তবে ভারতীয় জেলেরা যাতে এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জেলেদের।
সূত্র জানায়, সারা দেশে সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রজনন এরিয়া থাকলেও এ বছর সব নদ-নদী ইলিশ প্রজনন মৌসুমের আওতায় রয়েছে। প্রিয়জনের ভালোবাসা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় জেলেরা নদী কিংবা সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিন দেশের সমুদ্র ও সব নদীতে মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এতে বেকার হয়ে পরবেন জেলেরা। এ সময় সরকার থেকে তারা কোনো সাহায্যও পান না বলে জানা গেছে।
জুয়েল রানা