ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারের উপর সশস্ত্র হামলা।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
নেত্রকোনায় হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারের উপর সশস্ত্র হামলা। ছবির ক্যাপশন: নেত্রকোনায় হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারের উপর সশস্ত্র হামলা।
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারের ওপর সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।
 এ ঘটনায় পাঁচটি ঘর তছনছ করার পাশাপাশি ১০টি পুকুর থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া লুট হয়ে গেছে মোটরসাইকেল, সোনার অলংকার, নগদ অর্থ, ফার্নিচার আসবাবপত্র,ইলেকট্রনিক্সসহ ঘরোয়া নানা মালামাল।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সন্ত্রাসীরা মনু মিয়ার দুটি, মাতু মিয়ার দুটি ও মজনু মিয়ার একটি ঘরে হামলা চালায়। অভিযুক্তদের তালিকায় মোফাজ্জল হোসেন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শবিকুল ইসলাম , আব্দুল,শিপন
সহ আরও ১৫–২০ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা এইসব ঘটনার সত্যতা পাওয়া গেছে ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৩০ আগস্ট রাতে রফিকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় রফিকের ভাতিজা নূর মোহাম্মদ (২৯) নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

হত্যাকাণ্ডের রাতে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করে রফিক বলেন, সেদিন রাতে আমরা কথা বলছিলাম। হঠাৎ একদল লোক আক্রমণ চালায়। আমার ভাতিজা নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যায়। আমি নিজেও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ছিলাম। কে বা কারা পরে তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে, তা আমি জানি না।

৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু , নারী পুরুষ সহ প্রাণনাশের চরম হুমকির মুখে পড়েছে , অসহায় হয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হচ্ছে, যেতে পারছেন না নিজেদের বাড়ি ঘরে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত মাতু মিয়া বলেন,
হত্যাকাণ্ড কারা করেছে আমরা জানি না। কিন্তু আমাদের অহেতুক আসামি করে ভীতি সৃষ্টি করা হয়েছে। সেই সুযোগে সব লুট করে নেওয়া হয়েছে। ৫ টি পরিবারের পুকুরের মাছ সহ সোয়া কোটি টাকার লুটপাট করেছে দুর্বৃত্তরা। থানায় ও যেতে পথে বাঁধা দিচ্ছে,আমরা এর ন্যায়বিচার চাই।

লুটপাটে ক্ষতিগ্রস্ত মজনু মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিচার হোক আমরা ও চাই। কিন্তু এ ঘটনার জেরে আমার সর্বনাশ হয়ে গেছে। সব লুট হয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না। বাড়িতে গেলে আবার হামলার আশঙ্কা আছে। সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চ

কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চ