মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
রংপুর জেলার কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া গ্রাম থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ গৃহবধূর নাম মিসেস সিমু খাতুন (৩১)। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।
নিখোঁজ সিমু খাতুনের স্বামী মোঃ আতিয়ার রহমান (NID-6903185509) কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২৫০, তারিখ ০৬ অক্টোবর ২০২৫, জিডি ট্র্যাকিং নং SQODAS।
জিডিতে উল্লেখ করা হয় যে, গত ৫ অক্টোবর ২০২৫ (রবিবার) সকাল ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া থানাধীন শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া এলাকা থেকে তার স্ত্রী নিখোঁজ হন। এর আগে ৪ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এরপর পরদিন সকালে গৃহবধূ সিমু খাতুন আর বাসায় ফেরেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ সিমু খাতুনের পিতার নাম মোঃ আব্দুল করিম, মাতার নাম মিসেস সুফিয়া বেগম। তিনি শ্যামাঙ্গিনী বর্ণের, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ৪৫ কেজি, মুখ গোলাকৃতি ও ছোট চুলের অধিকারী। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।
নিখোঁজের বিষয়ে স্বামী আতিয়ার রহমান সাংবাদিকদের বলেন,
“আমার স্ত্রীর মানসিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। আমরা ধারণা করেছিলাম হয়তো তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি থানায় জিডি করেছি— কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে জানাবেন।”
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন,
“আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ গৃহবধূর বিষয়ে খোঁজাখুঁজি চলছে এবং পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে।”
অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান বলেন,
“নিখোঁজের ঘটনাটি সম্পর্কে কাউনিয়া থানার পক্ষ থেকে পার্শ্ববর্তী সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে খুঁজে বের করতে।”
নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পেলে কাউনিয়া থানা (রংপুর) অথবা তার স্বামী মোঃ আতিয়ার রহমান (মোবাইল: ০১৭৫৩১৮৬৭৪৬) কিংবা আত্মীয় মোঃ মামুন মিয়া (মোবাইল: ০১৭৬৬৭৯৯৫১২)–এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মোঃ শাহজাহান বাশার