ঢাকা | বঙ্গাব্দ

রামপালে প্লাস্টিক-পলিথিন দুষণ প্রতিরোধ ও সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
রামপালে প্লাস্টিক-পলিথিন দুষণ প্রতিরোধ ও সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ছবির ক্যাপশন: রামপালে প্লাস্টিক-পলিথিন দুষণ প্রতিরোধ ও সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময়
ad728
হারুন শেখঃ 
বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
ইয়োথ ফর দ্যা সুন্দরবন'র সাবেক আহবায়ক এম, আর সিফাতের সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বেলা সদস্য এ, এইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক পরিবেশ যোদ্ধা মো. মেহেদী হাসান ও পরিবেশ যোদ্ধা মো. মাহাফুজুর রহমান প্রমূখ। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন ছাড়াও ইয়োথ ফর দ্য সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্যরা হলেন প্রান্ত বাছাড়, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ এতে বক্তব্য রাখেন। 
কর্মশালায় সুন্দরবনকে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক-পলিথিনের ব্যাবহার কমিয়ে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়। 
গণশুনানির অনুষ্ঠানের শুরুতে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের যুব ও যুবারা কি কি পদক্ষেপ গ্রাহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরেন। আগামীতে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতার খারাপ দিক গুলো এসময় তুলে ধরেন তারা। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন