ঢাকা | বঙ্গাব্দ

আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা ছবির ক্যাপশন: আবহাওয়া
ad728
নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা 

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে বর্তমানে মাঝারি থেকে উচ্চ মাত্রার ভার্টিক্যাল উইন্ড শিয়ার বিরাজ করায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে  সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরপর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
দুর্নীতির অভিযোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি।

দুর্নীতির অভিযোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি।