ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
রাজবাড়ী জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন। ছবির ক্যাপশন: রাজবাড়ির পুজামণ্ডপ।
ad728
ইকবাল হাসান, রাজবাড়ী প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ইং গোয়ালন্দ উপজেলার চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

পরিদর্শনকৃত পূজামণ্ডপসমূহ :

গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির;

বিজয়বাবু পাড়া মঠ মন্দির;

গোয়ালন্দ বালক সমিতি মন্দির;

শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির, দৌলতদিয়া বাজার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা হয়ে উঠবে নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
যশোর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ও স্টেশনে প্রকাশ্যে মাদকদ্রব্য

যশোর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ও স্টেশনে প্রকাশ্যে মাদকদ্রব্য