ঢাকা | বঙ্গাব্দ

১৮৯ জন ইসরায়েলি বিশেষজ্ঞের গোপন নথি এখন ইরানের হাতে।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
১৮৯ জন ইসরায়েলি বিশেষজ্ঞের গোপন নথি এখন ইরানের হাতে। ছবির ক্যাপশন: ১৮৯ জন ইসরায়েলি বিশেষজ্ঞের গোপন নথি এখন ইরানের হাতে।
ad728
১৮৯ জন ইসরায়েলি বিশেষজ্ঞের গোপন নথি এখন ইরানের হাতে।

নিউজ ডেস্কঃ 

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইসরায়েলের সামরিক ও পারমাণবিক কর্মসূচি থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ গোপন সথিপত্র থেকে নতুন কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ইরানের জাতীয় টেলিভিশনে বুধবার রাতে প্রচারিত 'স্পাইডার্স লেয়ার" (Spider's Lair) নামের একটি তথ্যচিত্রে এসব তথ্য প্রকাশ করা হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাঈল খাতিব জানিয়েছেন, এই ফাইলগুলোতে ইসরায়েলের অস্ত্র কর্মসূচির সাথে যুক্ত ১৮৯ জন পারমাণবিক সামরিক বিশেষজ্ঞের পূর্ণ নাম, ব্যক্তিগত বিবরণ, ঠিকানা এবং পেশাগত সংযোগের তথ্য রয়েছে।

মন্ত্রী আরও জানান, ইরানি বিশ্লেষকরা এসব নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তালিকাটি আরও বড় হচ্ছে।

খাতিব বলেন, এই তথ্যচিত্রে দেখানো হয়েছে কীভাবে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্যগুলো সংগ্রহ করেছে। এতে গবেষক, বিজ্ঞানী এবং অস্ত্র প্রকল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের তালিকা রয়েছে। এই তালিকায় সংশ্লিষ্ট কর্মসূচিতে জড়িত কয়েকজন আমেরিকান ও ইউরোপীয় বিজ্ঞানীও আছেন।

তিনি বলেন, ইরানের গোয়েন্দা কর্মীরা একটি অত্যন্ত জটিল এবং বহু-করীয় অভিযান চালিয়ে ইসরায়েলি সরকারের গোপন ভান্ডারে প্রবেশ করে পারমাণবিক, সামরিক, গোয়েন্দা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রের গোপন তথ্যগুলো সংগ্রহ করেছে।

তথ্যসূত্র প্রেস টিভি ইরান।

ভিবিসি/এমইউএ


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স