ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি'র মনোনয়ন বঞ্চিতদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে ৪০ কিলোমিটার যানজট।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
বিএনপি'র মনোনয়ন বঞ্চিতদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে ৪০ কিলোমিটার যানজট। ছবির ক্যাপশন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি'র মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, ৪০ কিলোমিটার যানজট।
ad728
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার কর্মী-সমর্থকরা সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সন্ধ্যার পরপরই প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ভাটিয়ারি, জলিল টেক্সটাইল গেইট, মাদাম বিবিরহাট, পৌরসদর ও জোড় আমতল এলাকায় বিক্ষুব্ধ কর্মীরা মহাসড়কে ব্যারিকেড দেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপি নেতা আসলাম চৌধুরী শুধু দলের একজন সিনিয়র নেতা নন, তিনি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় কারাভোগ করেছেন। এমন নেতাকে মনোনয়ন না দেওয়া মেনে নেওয়া যায় না।’

স্থানীয়রা জানান, সলিমপুর, ফকিরহাট ও বাংলাবাজার এলাকায় বিক্ষুব্ধরা ২০-২৫টিরও বেশি গাড়ি ভাঙচুর করেছেন। হঠাৎ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে হাজারো দূরপাল্লার যানবাহন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা মহাসড়কের অন্তত পাঁচটি স্থানে ব্যারিকেড দিয়েছে। রাত সাড়ে ৯টার সময়ও তারা সড়ক থেকে সরেনি। তিনি বলেন, ‘হঠাৎ ব্যারিকেডের কারণে প্রায় ৪০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে। এতে হাজারো দূরপাল্লার গাড়ি আটকা পড়ে।’

এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস নামে দুটি ট্রেন আটকে দিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, ‘সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের দূরত্ব ৪২ কিলোমিটার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে। ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষতি না হয় সেজন্য স্টেশনে দুটি ট্রেন আটকে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো গন্তব্যে পৌঁছাবে।’

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষ

মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষ