ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরল ১৭ শিশু কিশোর ও কিশোরী।
বেনাপোল প্রতিনিধি:
অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পার -মিটের মাধ্যেমে দেশে ফিরল ১০ শিশু কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন।
বুধবার ২৭শে আগষ্ট বকিাল ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
এসময় শার্শা উপজেলা সহকারীকমিশনার (ভুমি)মো:নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।
ফেরত আসারা হলো:- গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাই নওয়াবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে মইন খান, হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান, খুলনা জেলার ইয়াসিন আরাফাতএর ছেলেনাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ, বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদারএর ছেলে রানা হাওলাদার- লালমনির হাট জেলার মনিন্দ্রনাথরায় এর মেয়ে মল্লিকা রানী, কিশোরগঞ্জজেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত, লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন, পাবনাজেলার আমিরুল ইসলাম এরললমেয়ে মিথিলা রহমান, বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙ্গীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন।
ফেরত আসা শিশু কিশোর কিশোরীদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে।
বেনাপোল ইমিগ্রেশনওসি জানায় এরাবাবা মায়ের সাথে পাসপোর্ট ভিসা বাদে ভারত গিয়ে সে দেশের পুলিশের অভিযানেআটক হয়।এরপর তারা আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে থাকারপর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এর চিঠি চালাচালির মাধ্যেমে আজ বেনাপোল দিয়ে দেশে ফেরে এরা সকলে দেড় থেকে ৩বছর পর্যন্ত সে দেশে আটক ছিল।ইমিগ্রেশনেরআনুষ্ঠানিক কতা- শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
ফেরত আসারা জানায় তারা ভারতের মোম্বাই ওপশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানন্দ-মিশন, লিলুয়াহোম,বহরামপুর মানসি ক- হাসপাতাল, সুকাইনাহোম, এশিয়ান সাই গো-সেরেস্তা২৪ পরগনা, চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া, কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর, কিশোলয় চিল্ড্রেনহোম, বারাসাত আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা এবং ওলিলূয়া এসএস হোমে ছিলেন।
যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে থেকে আমরা ৭জনকে গ্রহন করে আমাদের হোমে রাখব। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ ও জাস্টিস ফর কেয়ার এর প্রতিনিধি বলেন আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫ জন করে গ্রহন করেছি এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করব।
বেনাপোল পোর্ট থানা ওসি মো:রাসেলমিয়া বলেন,ভারত থেকে ফেরত আসা বাংলা দেশী- কিশোর কিশোরীদের বেসরকারী তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ মনিরুজ্জামান