ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে ১৫ টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিমের অনুদান।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
নরসিংদীর শিবপুরে ১৫ টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিমের  অনুদান। ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুরে ১৫ টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিমের অনুদান।
ad728
নরসিংদীর শিবপুরে ১৫ টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থে চেয়ারম্যান নাদিমের  অনুদান।


মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ 

নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন শারদীয়  পূজা ২০২৫ ইং এর উদযাপন উপলক্ষে নরসিংদীর জয়নগর ইউনিয়নে ১৫টি পূজা মন্ডপে ব্যক্তিগত আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার  বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদ এর হলরুমে এই অনুদান প্রদান করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত অর্থে জয়নগর ইউনিয়নে  মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান বিতরণ করেন।

বিভিন্ন সাংবাদিক ও জয়নগর ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ বজলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস, জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস, জয়নগর ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ এলাকার গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গগন এসময় উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
১০ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে যশোরে আভ্যন্তরীণ বদলি।

১০ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে যশোরে আভ্যন্তরীণ বদলি।