ঢাকা | বঙ্গাব্দ

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে -ডিআইজি রাজশাহী রেঞ্জ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে -ডিআইজি রাজশাহী রেঞ্জ। ছবির ক্যাপশন: দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে -ডিআইজি রাজশাহী রেঞ্জ।
ad728
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে পুলিশ। দুষ্কৃতিকারীরা কোন অপকর্ম যেন না ঘটাতে পারে সেজন্য পুলিশের  ৯৯৯ সেবা চালু রয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবে। নির্ভয়ে সনাতন ধর্মাবলম্বীরা যেন পুজা পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি পাঁচবিবি শহরের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন। 

এসময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, পাঁচবিবি সহকারী পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা, পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল, ডিবির ওসি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
১২ দিন ধরে নিখোঁজ কুড়িগ্রামের কলেজ পড়ুয়া দুই বোন।

১২ দিন ধরে নিখোঁজ কুড়িগ্রামের কলেজ পড়ুয়া দুই বোন।