জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিন এঁর ৬১ তম প্রয়াণ দিবস উদযাপন।
মোঃ মাজাহারুল ইসলাম সিপন , নেত্রকোনা:
নেত্রকোনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক,মালজোড়া বাউল গানের স্রষ্টা রশিদ উদ্দিন এঁর ৬১ তম প্রয়াণ দিবস উদযাপিত হয়েছে ।
বাউল সাধক রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার রাতে বাউল সাধক রশিদ উদ্দিন মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোচনা ও স্বর্ণ উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর পরিচালনায় ও বাউল সাধক রশিদ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র, সদস্য আল আমিনের সভাপতিত্বে স্বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাউল সাধক রশিদ উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক মোঃকিবরিয়া চৌধুরী হেলিম।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ট্রাস্টি সদস্য ও একাডেমির অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম , সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বিপ্লব , সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক প্রণব রায় রাজু প্রমুখ ।
বক্তব্য রাখেন, ম কিবরিয়া চৌধুরী হেলিম, সৈয়দ সময়, আব্দুস সালাম ও আব্দুল ওয়াহাব ।
প্রধান অতিথির বক্তব্যে ম কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, প্রকৃত মানুষের খুঁজে বাউল সাধক রশিদ উদ্দিন অসংখ্য কবিতা ও মরমী , দেহ তত্ত্ব , সৃষ্টি তত্ত্ব, আধ্যাত্মিক সহ অনেক গান লিখেছেন। মানুষের কল্যাণে ও মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন ।
বাউল আব্দুল করিম শাহ, বাউল জালাল উদ্দিন খাঁ, বাউল চাঁন মিয়া, বাউল আলী হোসেন সরকার, বাউল অন্ধ তোয়ব আলী, বাউল ইদ্রিস মিয়াসহ দেশের অসংখ্য গুণী বাউল শিল্পীগণ তার শিষ্য রয়েছেন।
তার লেখা গানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আলোচনার পর বাউল হবিল সরকার, বাউল ফকির চানসহ নেত্রকোনার বাউলরা বাউল গান পরিবেশন করেন।
মাজহারুল ইসলাম শিপন