ঢাকা | বঙ্গাব্দ

প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জন প্রার্থীও আছে।

বাছাইয়ের কাজ শেষ করে দ্রুতই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হবে।  
তিনি আরও বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়, এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা।’

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
হিলিতে ২২টি বিদ্যালয়ের ৯৫০জন ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও ওষধি

হিলিতে ২২টি বিদ্যালয়ের ৯৫০জন ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও ওষধি