ঢাকা | বঙ্গাব্দ

বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ ছবির ক্যাপশন: বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ
ad728
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়—পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলের একটি অবিচ্ছেদ্য অংশ।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদ মর্যাদায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত। সেই হিসেবে রাষ্ট্রপতির ছবি অপসারণ বা প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত সংবিধানবিরোধী, প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ছবি শুধু আনুষ্ঠানিক প্রতীক নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক কাঠামোর প্রতিফলন। ফলে বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা মানে রাষ্ট্রীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করা।

নোটিশে বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা—যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন—তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

আইনি নোটিশে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে আইনজীবী মাহমুদুল হাসান সতর্ক করেন।আইনজীবী মহলে বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সংবিধান ও রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি দেশের অভ্যন্তরে যেমন রাষ্ট্রীয় প্রধান, তেমনি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও রাষ্ট্রের প্রতিনিধিত্বের প্রতীক।

তাই এই নির্দেশনা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রোটোকল ও সংবিধানসম্মত নিয়ম কি উপেক্ষিত হচ্ছে?

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে কৃষক সমাবেশ

সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে কৃষক সমাবেশ