ঢাকা | বঙ্গাব্দ

বানভাসিদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
বানভাসিদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান ছবির ক্যাপশন: শাহরুখ খান
ad728
বন্যাবিধ্বস্ত ভারতের পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। ‘কিং’ সিনেমার শুটিং কিংবা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচারের ব্যস্ততা যতই থাকুক না কেন, তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’র মাধ্যমে প্রতিনিয়ত মানবসেবায় নিয়োজিত তিনি।

গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার বৃষ্টির কারণে জলের নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা।

জানা গেল, সেখানকার বানভাসি ১৫০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান।
ইতোমধ্যেই ‘মীর ফাউন্ডেশন’ পাঞ্জাবের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য শুরু করেছে বলে খবর বলিউড মাধ্যম সূত্রে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
নড়াইলের মানুষের সেবা করতে চান শাহরিয়ার রিজভী জর্জ

নড়াইলের মানুষের সেবা করতে চান শাহরিয়ার রিজভী জর্জ