ঢাকা | বঙ্গাব্দ

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মেজর (অব.) সুমন। দাউদকান্দি-মেঘনা অঞ্চলে তাঁর অনুপস্থিতি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, তিনি দেশত্যাগ করেছেন। তবে রবিবার রাতে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় আওয়ামী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নীলফামারী প্রেসক্লাবের লাইব্রেরির শুভ উদ্বোধন

নীলফামারী প্রেসক্লাবের লাইব্রেরির শুভ উদ্বোধন