ঢাকা | বঙ্গাব্দ

১২ দিন পর মেয়ের মরদেহ খুঁজে বের করেন নিহতেরই বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
১২ দিন পর মেয়ের মরদেহ খুঁজে বের করেন নিহতেরই বাবা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর গতকাল রোববার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বা উদ্ধারকর্মীরা উদ্ধার করতে না পারলেও ঠিকই নিজের মেয়ের মরদেহ খুঁজে বের করেছেন নিহতেরই বাবা সুলতান। ওই নারীর নাম মারজিয়া সুলতানা (১৪)।

অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপ থেকে হারানো স্বজনদের দেহাবশেষ সবাই খুঁজে পেলেও মেয়েকে পাচ্ছিলেন না সুলতান। এমনকি উদ্ধার ১৬ মরদেহ থেকে জামাইয়ের মরদেহ বুঝে পেলেও তখনও মিলছিল না তার মেয়ের। উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায় ফায়ার সার্ভিস। এভাবে কেটে যায় ১২টি দিন। কিন্তু কিছুতেই বাবার মনকে বুঝ দিতে পারছিলেন না। সেজন্য বারবার ছুটে যান ঘটনাস্থলে মেয়ের খোঁজে, ঢুকতে চান ভবনের ভেতরে। প্রতিবারই ঝুঁকির কথা বলে ফিরিয়ে দেয় পুলিশ। শেষমেশ মানবিক বিবেচনায় রোববার অনুমতি মেলে ওই ভবনে ঢোকার। তার সঙ্গে ছিলেন মামা ও ভাই। হঠাৎ ভবনের তৃতীয় তলায় কাপড়ের অংশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন। কেননা এই কাপড় তাদের খুব পরিচিত। শনাক্ত করতে পারেন মারজিয়াকে।

নিহতের স্বজনরা জানান, অনুমতি নিয়েই তারা ৭ জন সেখানে প্রবেশ করেন। ওই অফিসের ভেতর টেবিলের নিচে একটা গেঞ্জির ভেতর মরদেহের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানান তারা। তাদের দাবি, আগুনে পুড়ে মারা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।