ঢাকা | বঙ্গাব্দ

টিকটক পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
টিকটক পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা 

ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পরমেশ্বরদী গ্রামের একটি মেহগনি বাগানে এই ঘটনা ঘটে। 


ধ''র্ষ'ণের শিকার ছাত্রীটি পাশের সালথা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিচয়ের সূত্র ধরে দাউদ ওই কিশোরীকে তেলজুড়ি এলাকায় দেখা করতে আমন্ত্রণ জানায়।

আমন্ত্রণ পেয়ে কিশোরীটি সেখানে গেলে, দেখা-সাক্ষাৎ শেষে সন্ধ্যায় দাউদ তাকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে দাউদসহ তিনজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়েছে।

ওই ছাত্রী রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে একটি ফোনে দাউদের মোবাইল নম্বর পেয়ে তারা তাকে ফোন করা হয়। প্রথমে ফোন কেটে দিলেও পরে দাউদ জানায়, "আধা ঘণ্টার মধ্যে আপনাদের মেয়েকে পেয়ে যাবেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স