ঢাকা | বঙ্গাব্দ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে দেশবাসীকে প্রহসনের মুখোমুখি হতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে দেশবাসীকে প্রহসনের মুখোমুখি হতে হবে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

  জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে দেশবাসীকে প্রহসনের মুখোমুখি হতে হবে। তিনি এই মন্তব্য করেছেন শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায়।

জিএম কাদের বলেন, “শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনও ভালো নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না, দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি সবসময় সরকারের সমালোচনা করে এসেছে, আমরা কখনো দোসরের ভূমিকা পালন করি নি। যারা দোসরের কাজ করেছে, তারা দল থেকে বের হয়ে গেছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনে ছিল, এখনো নির্বাচন করবে। তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার গ্রেপ্তার।

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার গ্রেপ্তার।