ঢাকা | বঙ্গাব্দ

‎মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
‎মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন। ছবির ক্যাপশন: ‎মাধবপুরে সংবাদ সম্মেলন।
ad728
‎মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন।
‎মো ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ 

হবিগঞ্জের মাধবপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা।
‎সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের কথা বলা হয়েছে। তবে এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়টি বৈষম্যমূলক এবং দৃষ্টান্তমূলক নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।
‎সংগঠনের সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। 
তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল