মোঃ শাহজাহান বাশার
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম। বুধবার জমা দেওয়া এই রিটে জেলা ও উপজেলা নির্বাচনী দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
রিটে বলা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বদলে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাই রুল জারি করতে হবে।
এছাড়া, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত রাখার আবেদনও করেছেন মি. ইসলাম।
রিটের প্রেক্ষিতে হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোঃ শাহজাহান বাশার