ঢাকা | বঙ্গাব্দ

সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান, আদালত ও প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান, আদালত ও প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছবির ক্যাপশন: সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান, আদালত ও প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সদস্যদের।

বিবিসি সংবাদদাতারা সকাল থেকে রাজধানীর নানা স্থানে ঘুরে পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন। গাবতলী ও মিরপুর এলাকার প্রবেশমুখ থেকে পাঠানো প্রতিবেদনে দেখা গেছে, সকাল থেকেই সেখানে পুলিশের টহল বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সড়কে মানুষের চলাচল ছিল সীমিত, তবে কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি চোখে পড়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে থেকেও নিরাপত্তা জোরদারের চিত্র পাঠিয়েছেন বিবিসি সংবাদদাতা শাহনেওয়াজ রকি। আদালত চত্বরের আশপাশে পুলিশের পাশাপাশি বিজিবি ও গোয়েন্দা সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা গেছে। রায় ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, সকালে রাজধানীর বিভিন্ন মোড়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছোট ছোট দলবদ্ধ হয়ে অবস্থান নিতে দেখা গেছে। হাতে লাঠি ও ব্যানার নিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে পুলিশ জানায়, রায়কে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য নগরীর প্রবেশমুখগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা শাখার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

সকাল থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, পল্টন, শাহবাগ ও আদালত এলাকা ঘুরে দেখা গেছে— আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর তৎপরতায় সার্বিকভাবে শহরে একধরনের সতর্ক পরিবেশ বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের পর ২০ সদস্য গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের পর ২০ সদস্য গ্রেফতার