ঢাকা | বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী ছবির ক্যাপশন: ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী
ad728
বেনাপোল প্রতিনিধি:
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে তারা  দেশে ফিরে এসেছে। মহিলা আইনজীবী সমিতি সহ  তিনটি এনজিও সংস্থা এদেরকে থানা থেকে  গ্রহণ করা হবে।  পরে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবং কেউ আইনি সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা হবে। সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজকে ১১ জন  শিশুসহ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে ।এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায়।

দেশে ফেরত আসারা তিনজন হলেন,আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন,রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : মনিরুল আলম মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ৩৬টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা।

প্রথম ধাপে ৩৬টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা।