ঢাকা | বঙ্গাব্দ

নলছিটিতে শ্রমিকদলের ৫১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
নলছিটিতে শ্রমিকদলের ৫১সদস্য বিশিষ্ট  উপজেলা কমিটি গঠিত ছবির ক্যাপশন: নলছিটিতে শ্রমিকদলের ৫১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত
ad728
আমির হোসেনঃ 
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি  মো. টিপু সুলতান  ও সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

কমিটিতে মো: মিজানুর রহমান কে সভাপতি ও মশিউর রহমান শিমুল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. শাহ ফরিদ খলিফা,সিনিয়র সহ- সভাপতি মো. জাকির গাজী মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুজন। 

নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নলছিটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সক্রিয়ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সদ্য ঘোষিত উপজেলা শ্রমিকদলের কমিটির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শ্রমিকদলকে শক্তিশালি করতে নলছিটি উপজেলায় আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অফিস সহায়

লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অফিস সহায়