বিশেষ প্রতিনিধি :
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) আনোয়ার হোসেন (অব:) এর এক বিভ্রান্তিকর অফিস আদেশে পুরো অফিস জুড়ে কানাঘুষা চলছে।
জানা যায় ১৯ অক্টোবর ৪৬.০২.০০০০.৯০২.০৫.০০৪.২০২৫.১৯৯৩ নং স্মারকে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর এক অফিস আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প /কর্মসূচী সমুহের পূর্ত কাজের ব্যয়ভার মিটানোর জন্য অর্থছাড় করণ প্রসঙ্গে গত ০৯ অক্টোবর এলপিআর এ থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মন্জুর আলী (মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রন, ও পরিবেশ), এলজিআরডি সদরদপ্তর, ঢাকা এর স্বাক্ষরে অর্থ ছাড় করা হবে মর্মে আদেশ প্রদান করেন।
দায়িত্বশীল একাধিক কর্মকর্তা উপস্থিত থাকা সত্ত্বেও এলপিআর এ যাওয়া মঞ্জুর আলীকে কেন পছন্দ করে এমন বিভ্রান্তিকর আদেশ দিলেন এই নিয়ে রহস্যের জট পাকাচ্ছে।
তাছাড়া বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে মঞ্জুর আলীর দূর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পরও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এ বিভ্রান্তিকর দায়িত্ব প্রাতিষ্ঠানিক সততা নিয়েও প্রশ্ন উঠেছে।
নিউজটি পোস্ট করেছেন :
মিম