ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস ছবির ক্যাপশন: এসময়
ad728
নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস

জমির উদ্দীন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে তারা শাপলা প্রতীক দেবে না। কিন্তু এর কোনো যৌক্তিক আইনি ব্যাখ্যা তারা দিতে পারছে না। নিশ্চয়ই তারা কোনো চাপে শাপলা প্রতীক থেকে বিরত আছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যদি একটি স্বাধীন প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের ক্ষেত্রে চাপে নতি স্বীকার করে, তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা শুরু হওয়ার আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা আইনগতভাবে প্রতীক বরাদ্দে কোনো বাধা নেই জেনেই আবেদন করেছি। আশা করি, এনসিপি শাপলা প্রতীক পাবে।”

এ সময় আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। তারা পাচার করা টাকা দিয়ে মাঝে মাঝে টোকাই মিছিল করাচ্ছে। এসব ভাড়া করা লোকজন। যদি তাদের প্রকৃত সমর্থন থাকত, তবে জুলাই অভ্যুত্থানে তারা মাঠে থাকত।”

গণঅধিকার পরিষদ ও এনসিপির ঐক্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা তরুণ প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে সমমনা ও কাছাকাছি আদর্শের। জনগণও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ দেখতে চায়। রাজনৈতিক দলগুলোর পর্যায়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবে মাঠপর্যায়ের মানুষও ঐক্যবদ্ধ হবে। ইতোমধ্যেই এ বিষয়ে আমাদের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করব।"

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ

যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ