ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণের দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ধর্ষণের দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


প্যারিসে ১২ বছর বয়সী লোলা ডাভিয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে এক নারীকে ফ্রান্সের আদালত আজীবন কারাদণ্ড দিয়েছে—যা দেশটিতে অত্যন্ত বিরল একটি শাস্তি। দেশটির রাজধানী প্যারিসে ১২ বছর বয়সী স্কুলছাত্রী লোলা ড্যাভিয়েটকে ধর্ষণ, নির্যাতন ও হত্যা করার অভিযোগে আলজেরীয় নাগরিক দাহবিয়া বেঙ্কিরেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ফ্রান্সে কোনও নারীর বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ সাজা হিসেবে দেওয়ার ঘটনা। 

২৭ বছর বয়সী দাহবিয়া বেঙ্কিরেদকে অন্তত ৩০ বছর কারাভোগ করতে হবে বলে তিন বিচারক ও ছয়জন জুরির প্যানেল রায় দিয়েছে। ফ্রান্সে এমন “পুরো জীবনের” সাজা খুবই কম দেওয়া হয়—এবং বেঙ্কিরেদ প্রথম নারী যিনি এই দণ্ড পেলেন। এর আগে যাদের এ ধরনের সাজা হয়েছে, তাদের মধ্যে আছেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলায় জড়িত জিহাদিস্ট সালাহ আবদেসলাম।

আদালতে রায়ে বিচারক বলেন, “অপরাধটি ছিল চরম নিষ্ঠুর ও মানবিকতার পরিপন্থী। ভুক্তভোগী ও তার পরিবার এমন ভয়াবহ ও অবর্ণনীয় পরিস্থিতিতে মানসিক আঘাত পেয়েছেন, বিচার আদালত তা বিবেচনায় নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে প্রবাস মেলা

নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে প্রবাস মেলা