চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চিলমারী সরকারী ডিগ্রী কলেজ শাখার কমিটি গতকাল সোমবার গঠিত হয়েছে।
বিএনপি ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিনুল ইহছান ও সাধারন সম্পাদক হাসান হিমেল স্বাক্ষরীত আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
উক্ত কমিটির সভাপতি আরিফ সরকার, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান, সাধার্ণ সম্পাদক নাজমুশ সাকিব আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মমিন, সহ-সাংগাঠনিক সম্পাদক লিমন মিয়া, প্রচার সম্পাদক তামিম ইকবাল, সহ-প্রচার সম্পাদক ফেরদৌস হাসান ফিরোজ, দপ্তর সম্পাদক মুন্নাফ হাসান নিরব ও সহ-দপ্তর সম্পাদক নিশাত হাসান।
অনুমোদিত আংশিক পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গসংগঠন সহ তৃণমূল পর্যায়ের সর্বস্থরের নেতা- কর্মীগন চিলমারীতে পূর্বের ন্যায় ছাত্রদলের সূনামকে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন।
জুয়েল রানা