ঢাকা | বঙ্গাব্দ

সচল হলো গাজার বেকারি, দিনে তৈরি হচ্ছে ৩ লাখ রুটি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
সচল হলো গাজার বেকারি, দিনে তৈরি হচ্ছে ৩ লাখ রুটি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

গাজার দেইর আল-বালাহ শহরে সচল হয়ে উঠেছে একটি বেকারি। জাতিসংঘের সহায়তায় চালু হওয়া বেকারিটি প্রতিদিন তৈরি করছে প্রায় তিন লাখ রুটি। এতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে।
গাজার দেইর আল-বালাহ’র ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বেকারিতে দিন-রাত চলছে রুটি বানানো। গরম রুটির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আশপাশে। 

 
জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের ফুটেজে দেখা গেছে, শ্রমিকদের নিরবচ্ছিন্ন কাজ আর লাইন ধরে অপেক্ষা করছে মানুষ। আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর পর প্রতিদিন প্রায় ৩ লাখ রুটি উৎপাদনের সক্ষমতা ফিরে পেয়েছে বেকারিটি।
 
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার পরিদর্শনে গিয়ে বলেন, যুদ্ধবিরতি টিকে থাকলে দ্রুত পুনর্গঠন ও খাদ্য উৎপাদন সম্ভব। এমন আরও ৩০টি বেকারি চালুর লক্ষ্য আছে জাতিসংঘের, যাতে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়। 
 
আরও পড়ুন: রাফাহ ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর, হুমকির মুখে যুদ্ধবিরতি
 


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ঘোষণা ছাড়াই বাড়ল খোলা তেলের দাম

ঘোষণা ছাড়াই বাড়ল খোলা তেলের দাম