ঢাকা | বঙ্গাব্দ

২৩২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
২৩২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ছবির ক্যাপশন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
ad728
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।’


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিতি ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মারা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মারা