উল্লাপাড়ায় কাওছার আহমেদ রনির ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি।
-
নিউজ প্রকাশের তারিখ :
Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: উল্লাপাড়ায় কাওছার আহমেদ রনির ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি।
মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ফ্রি-মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি। একই সঙ্গে কয়ড়া বাজারে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উল্লাপাড়ার সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কাওছার আহমেদ রনি বৃক্ষরোপণ শেষে উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেন।
তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতি পুনর্গঠনের রূপরেখা। আমাদের লক্ষ্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়া।”
আয়োজনে এলাকার তরুণ সমাজে উৎসাহ ও সচেতনতার জোয়ার দেখা যায়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
নিউজটি পোস্ট করেছেন :
মিম
কমেন্ট বক্স