ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের চিলমারীতে 'নদী বন্দরের অরক্ষিত পানির হাউসে' পড়ে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
কুড়িগ্রামের চিলমারীতে 'নদী বন্দরের অরক্ষিত পানির হাউসে' পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ (কুড়িগ্রাম)  

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় "নদী-বন্দরের অরক্ষিত পানির হাউসে" পড়ে গিয়ে ৩বছরের শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চিলমারী নদী-বন্দরে এ ঘটনা ঘটেছে। 

সরেজমিনে জানা যায়, রমনা মডেল ইউনিয়নের, ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে "নিহত শামীম মিয়া" বলে জানা যায়। এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন এ (মৃত্যুর) তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউস ছিল, যা ছিল উন্মুক্ত অবস্থায়। এবং ভেতরে পানি জমে ছিল। বৃহস্পতিবার সকালে নিহত শামীম মিয়া ঐ দিকে গেলে সে হঠাৎ করে ঐ অরক্ষিত হাউসে পড়ে যায়। এবং শামীমের মৃত্যু হয়। 

অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ঐ একই হাউসে পড়ে যায়। তবে তখন তাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ঐ সময়ে সংশ্লিষ্টদের সাথে একাধিকবার হাউস সংরক্ষণের জন্য কথা বললেও তা  এখন অব্যবস্থাপনায় পড়ে আছে। 

এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ