ঢাকা | বঙ্গাব্দ

শ্বশুরবাড়িতে বিষপানে কুড়িগ্রামে জামাইয়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
শ্বশুরবাড়িতে বিষপানে কুড়িগ্রামে জামাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ইং ১২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শ্বশুরবাড়িতে বিষপানে হায়দার আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে।
‎নিহত হায়দার আলী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিদ্যানন্দপুর এলাকার মোঃ জহরুল হকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘ ১০ বছর থেকে দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামের কাশেম মিয়ার বাড়ীতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন হায়দার আলী। গত দু’দিন আগে কাউনিয়ায় যান ওই যুবক। সেখান থেকে আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে শ্বশুরবাড়িতে এসে সকলের অজান্তে বিষপান করে হায়দার আলী। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!

জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!