ঢাকা | বঙ্গাব্দ

ভুয়া নিয়োগ দেখিয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাধ।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
ভুয়া নিয়োগ দেখিয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাধ। ছবির ক্যাপশন: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।
ad728
নাজমুল হুদা, নীলফামারীঃ 

নীলফামারী ডোমার উপজেলার ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু)
এর বিরুদ্ধে  ভূয়া নিয়োগ পত্র দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার  অভিযোগ উঠেছে। 

এঘটনায় গত ১৪/৮/২০২৫/ তারিখে মোছাঃ জাহানারা বেগম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা (আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি নিজের ভাতিজার পিয়ন পদে চাকরির জন্য ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু) এর বিরুদ্ধে   দুই লাখ দশ হাজার টাকা (২,১০,০০০) লেনদেন করেন, পরবর্তীতে চাকরি না হাওয়ায় জাহানারা বেগম জেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নেরমৃত শরাফত হোসেন সরকারের ছেলে ইকবাল রশিদ(৫০) এর সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্কের প্রেক্ষিতে গত ০১/০১/২০২৪ ইং তারিখে রশিদ এর নিকট হইতে ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা ০১ (এক) মাসের জন্য হাওলাদ স্বরুপ গ্রহন করেন। যাহার প্রেক্ষিতে  মোঃ রাজিউল আলম বসুনিয়া (৫২)উক্ত টাকা পরিশোধের জন্য গত ৩১/০১/২০২৪ ইং তারিখে রাজিউল তাহার নামীয় সোনালী ব্যাংক লিঃ, চিলাহাটি শাখার একখানা চেক এর পাতা নং-SH-10 5193121 হিসাব নং ৫৩০২৫০১০১৮৮২৫ এর ১৫,০০,০০০/- টাকা উল্লেখে একখানা চেক রাজিউল সহি স্বাক্ষর করিয়া উভচেকখানা রশিদকে প্রদান করেন। পরবর্তীতে রশিদ উক্ত চেকখানা প্রেরক কালেকশনের জন্য তাহার নিজস্ব হিসাব জনতা ব্যাংক লিঃ, চিলাহাটি শাখায় জমা করিলে ব্যাংক কর্তৃপক্ষ  গত ২৫/০২/২০২৪ ইং তারিখে অপর্যাপ্ত তহবিলের কারণে ও স্বাক্ষরের মিল নাই মর্মে ডিসঅনার সনদ প্রদান করেন। পরবর্তীতে রশিদ একটি মামলা দায়ের করেন যে মামলায় রাজিউল জেল খেটেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু) বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এটার কোন সত্য প্রমাণ তাদের কাছে নেই, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আমার উপর ষড়যন্ত্র, ইতিপূর্বে এ বিষয়টি তদন্ত হয়েছে বিবেচনাধীন আছে প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না, আর তাছাড়া তদন্তাধীন কোন বিষয়ে আমার মন্তব্য না করাটাই ভালো।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রবিউল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করেছি তদন্ত প্রতিবেদন রংপুরে পাঠিয়েছি।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা