নিউজ ডেস্কঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী)র আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও অলংকার কাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন অদ্য বিকেল সাড়ে তিনটায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, পুত্রবধু, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকালে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্ব মহল শোক প্রকাশ করেছে।
মরহুম এর আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মোঃ মনিরুজ্জামান