অষ্ট্রিয়ার (ইউরোপ) সাংবাদিক মাহবুবুর রহমান -এজেএইচআরএফ এ্যাওয়াজ ২০২৫ এ মনোনীত।
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
মাহবুবুর রহমান একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন দক্ষ সংগঠক। খবর আইবিএননিউজ।
মাহবুবুর রহমানের জন্ম বাংলাদেশের ভোলা জেলায়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
তিনি ঢাকা ভার্সিটি থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৮৪ সালে অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনায় পাড়ি জমান।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত হন। প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ।
বর্তমানে তিনি ইউরোপ এবং বাংলাদেশ থেকে বহুল জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পত্রিকা অষ্ট্রিয়া থেকে নিবন্ধন করা।
সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইবিজেএ)European Bangla Journalists Association (EBJA)-এর প্রধান উপদেষ্টা।
অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং অতীতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (All European Bangla Press Club)এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর নেতৃত্ব ইউরোপ প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে।
প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
তিনি ৩ মেয়ে এবং এক ছেলের জনক। তার ছেলে ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্টের পরপর ২বারের কাউন্সিলর।
এই সম্মাননা মাহবুবুর রহমান এর দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি।
মোঃ মনিরুজ্জামান