ঢাকা | বঙ্গাব্দ

কালুখালীতে মোটরসাইকেল রেসে দুই যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2025 ইং
কালুখালীতে মোটরসাইকেল রেসে দুই যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: কালুখালীতে মোটরসাইকেল রেস
ad728

ইকবাল হাসান 
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের মো. বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) ও পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পালপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে শাওন (২১)। তবে জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু রেসিং করছিলেন। শেষবার কালুখালী থেকে পাংশা ফেরার পথে বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃ-ত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ময়মনসিংহ  বিভাগীয় আগষ্ট/২৫ উন্নয়ন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় আগষ্ট/২৫ উন্নয়ন সভা অনুষ্ঠিত