ঢাকা | বঙ্গাব্দ

‎জাকের পার্টির র‍্যালী ও জনসভা কর্মসূচি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
‎জাকের পার্টির র‍্যালী ও জনসভা কর্মসূচি। ছবির ক্যাপশন: ‎জাকের পার্টির র‍্যালী ও জনসভা কর্মসূচি।
ad728

গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার। 
‎গাজীপুর টঙ্গী পশ্চিম থানা বাদাম এলাকার বালুর মাঠে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

‎২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রমএর অংশ হিসেবে ২৮সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টায় ৫২নম্বর ওয়ার্ড, বাদাম এলাকায় বালুর মাঠ জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়। । 
মোঃ জামান মুন্সি সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট সভাপতি মোঃ সিফাতুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী; সহ-সভাপতি আলহাজ্ব মোঃ  সিদ্দিকুররহমান; প্রচারসম্পাদক মোঃ রফিকুল ইসলাম; স্বেচ্ছাসেবক ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মোঃ কবির মুন্সি; গাজীপুর মহানগর সভানেত্রী মোসাম্মাত রাজিয়া সুলতানা; যুব ফ্রন্ট সভাপতি মোঃ রাজু  মৃধা; ছাত্রী ফ্রন্ট মোসাম্মত সীমা আক্তার, ছাত্র ফ্রন্ট মোঃআসাদুজ্জামান রানা এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
এসময় বক্তারা বলেন, জাকের পার্টি অরাজনৈতিক কোনো কর্মকান্ডের সাথে জড়িত নয়, কোন হামলা মামলার সাথে জড়িত নয়। এবং দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, মিথ্যা হয়রানি মামলা থেকে মুক্ত করা জাকের পার্টি অন্যতম চাওয়া। জাকের পার্টি অন্য দলের মতো না। এই দল পবিত্র দল। এ দলের কোন ত্রুটি নাই। জাকের পার্টি  সর্বস্তরের জনগণকে সৎ পথে চলার এবং সঠিক পথে চলার জন্য দাওয়াত দিয়ে আসছে। 

বাংলাদেশের পরিবর্তনের আশায় প্রতিটি ওয়ার্ড, জেলা-উপজেলায় দাওয়াত দিয়ে পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার আহবানও জানান তারা। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে পাঁচ কিলোমিটার দীর্ঘট প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

জয়পুরহাটে পাঁচ কিলোমিটার দীর্ঘট প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা