ঢাকা | বঙ্গাব্দ

সার ডিলারদের প্রতি এ্যার্টনী জেনারেল মোঃ আসাদুজ্জামানের হুশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
সার ডিলারদের প্রতি এ্যার্টনী জেনারেল মোঃ আসাদুজ্জামানের হুশিয়ারি ছবির ক্যাপশন: এ্যার্টনী জেনারেল মোঃ আসাদুজ্জামান
ad728
মোঃ আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহ। 
কৃত্তিম সংকট তৈরী করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে করাগারে। কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরিমানার নির্দেশ দিলেন এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।

তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে হলে ঠিকমত সার সরবরাহ থাকতে হবে।
কৃষি অফিসের তথ্যমতে শৈলকুপাতে সার সংকট নেই, যেহেতু এখানে পেয়াজের চাষ বেশি, প্রয়োজনে তিনি এ উপজেলায় অতিরিক্ত সার বরাদ্ধের ব্যবস্থা করবেন। তবুও ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবেন না। এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমত সার না দেন দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুশিয়ারি দেন। 

শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরী অডিটোরিয়ামে বিসিআইসি সাব-ডিলারদের সাথে মতবিনিময়কালে এমন হুশিয়ারি দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সক্ষমতা-বাড়িয়ে-সৈয়দপুর-কারখানাকে-রেলওয়ের-মূল-কেন্দ্রে-পরিণত-

সক্ষমতা-বাড়িয়ে-সৈয়দপুর-কারখানাকে-রেলওয়ের-মূল-কেন্দ্রে-পরিণত-