ঢাকা | বঙ্গাব্দ

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

রুস্তম-সবুজ পরিষদ নতুন আত্মপ্রকাশ
মালিকুজ্জামান কাকা
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন আগামী ২৫ অক্টবর। এবার একটি নতুন প্যানেল আত্ম প্রকাশ করেছে। এই প্যানেলটি রুস্তম-সবুজ পরিষদ নামে পরিচিত হচ্ছে। তবে এই প্যানেলে আওয়ামীলীগ ক্যাডারের উপস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থিত রুস্তম-সবুজের নেতৃত্বাধীন প্যানেল এবার আত্ম প্রকাশ করেছে। এই পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে প্রার্থী রুস্তম আলী, সহ-সভাপতির তিনটি পদে আক্তারুজ্জামান, শাহ জালাল ও মাসুদ রানা, সাধারণ সম্পাদক শহিদুর রহমান সবুজ, সহ-সাধারণ সম্পাদকের ৩টি পদে ইউনুস আলী, রিফাত হোসেন ও সিরাজুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, প্রচার সম্পাদক মো. শামীম, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ, সড়ক সম্পাদক আব্দুর রহিম সোহাগ, সহ সড়ক সম্পাদক আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক জিয়াদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শামছুর রহমান। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুস্তম আলী। 
৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ৯ অক্টোবর সকাল ১১টা হতে বিকাল চারটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন রবি। 
আগামী ১১ অক্টবর প্রতীক চূড়ান্ত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল ও মোহাম্মদ সাহাবুদ্দিন। এই কমিটির সদস্য সচিব আনছারুল হক রানা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচ

সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচ