ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর দাঁড়িপাল্লার প্রচারে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর দাঁড়িপাল্লার প্রচারে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ছবির ক্যাপশন: নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর দাঁড়িপাল্লার প্রচারে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা
ad728
মৌসুমি নিলু, নড়াইল প্রতিনিধিঃ 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা আমির জননেতা আতাউর রহমান বাচ্চুর সমর্থনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দাঁড়িপাল্লা মার্কার প্রচারণামূলক এ মোটরসাইকেল বহরটি তুলারামপুর, মাইজপাড়া, সিংগিয়া বাজার, হবখালী, পাজারখালী, শাহাবাদসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় পুনরায় পুরাতন টার্মিনালে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
 
দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেন। এ সময় এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু নিজেও শোভাযাত্রায় উপস্থিত থেকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান।### 



নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিল

চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিল