ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উদ্বোধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উদ্বোধন। ছবির ক্যাপশন: পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উদ্বোধন।
ad728
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফসার সেলিম আহম্মেদ। 
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে এই আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেন তিনি। 
টুণামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা মোঃ আঃ রাজ্জাক লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ আখতার জাহান দুলারী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু,মেরিন ইঞ্জিনিয়ার তানভীরাজ আহম্মেদ অনিক। এসময় সেখানে সাবেক জেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন ও মহীপুর হাজী মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 
টুর্নামেন্টে ১৪'টি ক্রিকেট দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় অংশ নেন মহীপুর ভাসানী স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে মাঝিনা ক্রিকেটার্স ক্রিকেট  দল। 

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) উদ্যোগে আলোচনা সভা

চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) উদ্যোগে আলোচনা সভা