ঢাকা | বঙ্গাব্দ

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, ডিম নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, ডিম নিক্ষেপ ছবির ক্যাপশন: নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, ডিম নিক্ষেপ
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়।

বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ভ্যারিভাইড ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, “আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে। তাকে গালিগালাজও করা হয়েছে। তবে এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তার রাজনৈতিক পরিচয় ও ভূমিকার কারণে তাকে টার্গেট করা হয়েছে।”

ডা. তাসনিম আরও জানান, আখতার হোসেন সেই রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। আর এ কারণেই তাকে রাজনৈতিক প্রতিপক্ষের হামলার মুখে পড়তে হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, জেএফকে বিমানবন্দরে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের মুহূর্ত এবং হামলাকারীদের শ্লোগানধ্বনি। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এনসিপি সূত্র জানিয়েছে, এ ধরনের হামলা ভিন্নমত দমনের অংশ এবং রাজনৈতিক ভিন্নতার কারণে আক্রমণ কখনোই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“দ্বন্দ্বের ধাক্কা সামলে ঐক্যের খোঁজে বিএনপি—নতুন করে আস্থার

“দ্বন্দ্বের ধাক্কা সামলে ঐক্যের খোঁজে বিএনপি—নতুন করে আস্থার