ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
নীলফামারীতে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ 
নীলফামারীতে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের চলমান সমস্যা সমাধনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম নীলফামারী জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলবদ্ধ হয়ে শিক্ষক প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন। নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- বাড়ি ভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ এবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকুরী ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা কাঠামোর সার্বিক উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ