ঢাকা | বঙ্গাব্দ

বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ  হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।

আহত শিবির কর্মীরা দাবি করেছে, মুলাদী কলেজে শিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভা চলছিল। এসময়ে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে ছাত্রদল শিবিরের ওপর হামলা চালায়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি, গুরুতর আহত শিবিরের ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, অভিযোগ অস্বীকার করেছেন মুলাদী ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী। তার দাবি, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষো

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষো