ঢাকা | বঙ্গাব্দ

কবিতা- সাড়ে তিন হাজার বছর __,বিলকিস আক্তার __

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
কবিতা- সাড়ে তিন হাজার বছর  __,বিলকিস আক্তার __ ছবির ক্যাপশন: ফুল
ad728
সাড়ে তিন হাজার বছর--- 
__,বিলকিস আক্তার __

মনে আছে তোমার? 
আমাকে দেওয়া সেই কথা?
নাকি ভুলেই গেছো?
যেদিন তুমি শেষ বারের মতো চলে যাচ্ছিলে,
একটি বার ও বলো নি আমায়।
বলোনি আমায়,তুমি শেষ বারের মতো চলে যাচ্ছো।
সেই কুয়াশা ভেজা ভোরের কথা
আজো আমার হৃদয় ভাঙে প্রতিনিয়ত ই। 
তুমি চলে যাওয়ার পরের প্রতিটি 
মূহুর্ত কে মনে হতো যেনো,
এক একটি বছর। 
তুমি চলে যাওয়া থেকে অদ্যাবধি
মনে হয় যেনো সাড়ে তিন হাজার বছর। 
সাড়ে তিন হাজার বছর ধরে 
বসে আছি শুধু তোমারি অপেক্ষায়। 
বসে আছি তুমি আবার আসবে বলে
আজো সেই খেয়া ঘাটের কিনারায়।
যেখান থেকে তুমি নিয়েছিলে বিদায়।
শুধু আজ নয়,যেনো মনে হয় 
হাজার জনম পরে এলেও 
পাবে আমায় এখানটায়।
আমি বসে থাকবো অনন্ত কাল 
তোমারি অপেক্ষায়। 


নিউজটি পোস্ট করেছেন : বিলকিস আক্তার

কমেন্ট বক্স
পটিয়া উপজেলা  তরুণ দলের  আহবায়ক কমিটি  ঘোষণা।

পটিয়া উপজেলা তরুণ দলের আহবায়ক কমিটি ঘোষণা।