ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি। ছবির ক্যাপশন: আঃ হান্নান মানিক।
ad728
 নরসিংদী প্রতিনিধিঃ

ক্রেতা সুরক্ষা আন্দোলন  ভলান্টারি মুভমেন্ট,কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জেলা শাখার সভাপতি ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর জনাব মোঃ আব্দুল হান্নান মানিককে ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। অদ্য ০৯ নভেম্বর ২০২৫ইং রবিবার থেকে এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।

 এ পদ মর্যাদায় তিনি তিন,তারকা অ্যাক্টিভিস্ট হিসেবে সাংগঠনিক প্রটোকল ভোগ করবেন আব্দুল হান্নান মানিক সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে,ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নরসিংদী জেলার প্রতিটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠন এর কাঠামো সুসংহত করেন এবং বাজার পর্যবেক্ষণ কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করেন।

 তার নেতৃত্বে সিআরবি নরসিংদী জেলা শাখা ২০২৩ ইং সালে শ্রেষ্ঠ জেলা সংগঠক হিসেবে কনজিউমার অ্যাওয়ার্ড অর্জন করেন,যা সংগঠনের ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,তার নেতৃত্ব কর্মদক্ষতা ও সংগঠন এর প্রতি আন্তরিকতা বিবেচনায় তাকে ঢাকা বিভাগ এর ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। 

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আশা প্রকাশ করেন যে তিনি বিভাগীয় পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ,বাজার মনিটরিং কার্যক্রম ও যত সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুশৃঙ্খল করবেন সিআরবি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তার সফল দায়িত্ব পালন ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প

নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প